০২:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬

দেশে আর কেউ আশ্রয়হীন থাকবে না : আব্দুস শহিদ এমপি

চলমান উন্নয়নে সরকার সব মানুষকে সাথে রাখার যে নীতি গ্রহণ করেছে তার ধারাবাহিকতায় দরিদ্র, ভূমিহীন ও গৃহহীন মানুষের জন্য বিনামূল্যে ঘর নির্মাণ করে দেয়ার প্রকল্প হাতে নিয়েছে। এর মাধ্যমে দেশ থেকে দরিদ্র দূর করা হবে, কেউ আর আশ্রয়হীন থাকবে না।

মুজিব শতবর্ষ উপলক্ষে আশ্রয়ণ প্রকল্প-২- এর আওতায় শ্রীমঙ্গলে ৪৬ লাখ টাকা ব্যয়ে গৃহ ও ভূমিহীনদের জন্য ২৭টি ঘর নির্মাণের ভিত্তি স্থাপনার এক অনুষ্ঠানে শ্রীমঙ্গল-কমলগঞ্জ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহিদ এমপি এ কথা বলেন।

শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের উদ্যোগে শনিবার সকালে এসব ঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: নজরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) নেসার আহমেদ, উপজেলা প্রকল্প অফিসার আশরাফ উজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

আব্দুস শহিদ এমপি বলেন, বিশ্বে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। পদ্মা সেতু এখন আর স্বপ্ন নয়। দেশের এই উন্নয়নে সরকার সব মানুষকে সাথে রাখার যে নীতি গ্রহণ করেছে তার ধারাবাহিকতায় দরিদ্র, ভূমি ও গৃহহীন মানুষের জন্য বিনামূল্যে ঘর নির্মাণ করে দেয়ার প্রকল্প হাতে নিয়েছে। তিনি বলেন, অচীরেই দেশ থেকে দরিদ্র দূর করা হবে, কেউ আর আশ্রয়হীন থাকবে না।

বিজনেস বাংলাদেশ/ ইমরান মাসুদ

ট্যাগ :
জনপ্রিয়

দেশে আর কেউ আশ্রয়হীন থাকবে না : আব্দুস শহিদ এমপি

প্রকাশিত : ০৪:০৭:১৯ অপরাহ্ন, শনিবার, ২৬ ডিসেম্বর ২০২০