০২:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬

গৃহহীনদের নির্মাণাধীন ঘর পরিদর্শন করলেন প্রকল্প পরিচালক

মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীনদের জন্য ঠাকুরগাঁওয়ে গৃহহীনদের নির্মাণাধীন ঘর পরিদর্শন করলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ প্রকল্পের পরিচালক জাজরীন নাহার।
 সদর উপজেলার ঢোলার হাট ইউনিয়নের বড়দেশ্বরী  আশ্রয়ণ প্রকল্পের ঘর সরেজমিন পরিদর্শন করেন তিনি।
এসময় তিনি কাজের গুণগত মান ও টেকসই নিয়ে যাচাই-বাচাই করেন এবং সুবিধাভোগীদের সাথে কথা বলেন।
সাংবাদিকদের কাছে কাজের মান ভালোই হচ্ছে বলে জানান তিনি ।
এবার মুজিববর্ষ উপলক্ষে ঠাকুরগাঁও জেলায় ৭ হাজার ৮০০ ঘর নির্মাণ হচ্ছে গৃহহীনদের জন্য।
এর আগে, আশ্রয়ণ প্রকল্পের পরিচালক জাজরীন নাহার জেলার বালিয়াডাঙ্গী, পীরগঞ্জ, হরিপুর ও রানীশংকৈল উপজেলার নির্মাণাধীন ঘর পরিদর্শন করেন।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক আমিনুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, ভূমি কমিশনার কামরুজ্জামান সোহাগসহ অন্যান্য কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রতিটি ঘর নির্মাণে ব্যয় ধরা হয়েছে ১ লাখ ৭১ হাজার টাকা।
বিজনেস বাংলাদেশ/ ইমরান মাসুদ
ট্যাগ :
জনপ্রিয়

গৃহহীনদের নির্মাণাধীন ঘর পরিদর্শন করলেন প্রকল্প পরিচালক

প্রকাশিত : ০৪:১৯:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৬ ডিসেম্বর ২০২০