বেলাবতে আলোর প্রতীক যুব সংঘের উদ্যোগে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। এসময় চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষকে ডায়াবেটিকস ও রক্তের গ্রুপও পরীক্ষা ঔষধ বিতরণ করা হয় বিনামূল্যে। গতকাল শনিবার সকাল থেকে দিনব্যাপী উপজেলার দক্ষিণধুরু আলোর প্রতীক যুব সমাজের উদ্যোগে দি একমি ল্যাবরেটরিজ লিমিটেড এর সহযোগীতায় দক্ষিণধুরু উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলার বিভিন্ন গ্রামের সাধারণ মানুষের মাঝে এ চিকিৎসা সেবা প্রদান করা হয়।
১২ টি চিকিৎসা ক্যাম্পের মাধ্যমে বেলাব উপজেলার বাসিন্দা এমন চিকিৎসকদের নিয়ে দিনব্যাপী চিকিৎসা সেবা প্রদান করেন শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সহকারী অধ্যাপক শিশু বিশেষজ্ঞ ডাঃ খন্দকার তারিকুল ইসলাম,জেড এইচ শিকদার মেডিকেল কলেজ হাসপাতালের চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ ডাঃ মোঃ ইসমাইল হোসেন,ন্যাশনাল ইন্সটিটিউট অব কিডনী ডিজেস এন্ড ইউরোলজী ডাঃ মোঃ সারোয়ার জাহান, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালর চিকিৎসক ডাঃ মোঃ সোহেল রানা,বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চিকিৎসক ডাঃ মোঃ সোহরাব হোসেন তমাল,পিজিটি কনসালটেন্ট ডাঃ মোঃ মোজাম্মেল হক নাহিদ,নরসিংদী সদর হাসপাতালের ডেন্টিষ্ট মাহফুজ রায়হান রাজু,বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেেেক্সর আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সরকার মামুনুর রশীদ ও মেডিক্যাল অফিসার ডাঃ মেহেরুবা পান্না।
এসময় সংগঠনটির সভাপতি মোঃ বাদল আহম্মেদের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন,উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপপরিচালক আশরাফুল হাসান ভূইয়া,বাজনাব ইউনিয়ন চেয়ারম্যান খন্দকার মোখলেছুর রহমান,সহযোগী অধ্যাপক শফিকুল রহমান বকুল,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম,একমি ল্যাবরেটরিজ এর হেড অপ ফাইনেন্স মোঃ আরশাদুল কবির,বেলাব প্রেসক্লাবের সভাপতি শেখ আঃ জলিল,জেলা আওয়ামী যুবলীগের কার্যনির্বাহী সদস্য মোঃ মেরাজুল ইসলাম ভূইয়া মাসুম,ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাকিল মাহমুদ স্বপন,উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মোঃ এনামুল হক,ফ্রেন্ডস ক্লাবের সাধারণ সম্পাদক মহসিন আলম প্রমূখ।
বক্তরা ফ্রি চিকিৎসা ক্যাম্প এর মাধ্যমে অত্র এলাকার গরীব অসহায় ও সাধারন মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা,ঔষধ বিতরণ ও বিভিন্ন রোগের পরীক্ষার ব্যবস্থা করায় দক্ষিণধুরু আলোর প্রতীক যুব সংঘের প্রশংসা করেন।
বিজনেস বাংলাদেশ/ ইমরান মাসুদ




















