প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)- এর মহাপরিচালক ও একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক জাফর ওয়াজেদের মাতা বেগম রোকেয়া ইসমত আলী রবিবার দুপুর ১টা ১৫ মিনিটে রামপুরার বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর। মরহুম স্বামী অধ্যক্ষ ইসমত আলী ছিলেন কুমিল্লার নওয়াব ফয়জুন্নেসা কলেজের অধ্যক্ষ।
মৃত্যুকালে তিনি ৩ মেয়ে , ৪ ছেলে, ২ জামাতা, এবং নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ মুন্সিবাড়ীর বড় কন্যা ছিলেন তিনি। রাতে জানাজা শেষে মরহুমার মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয় ।
মরহুমার মৃত্যুতে কুমিল্লা-১ ( দাউদকান্দি-মেঘনা)আসনের সংসদ সদস্য ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ আবদুস সবুর , দাউদকান্দি উপজেলার চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন ও দাউদকান্দি উপজেলা ভাইস-চেয়ারম্যান তারিকুল ইসলাম নয়ন ।
পিআইবি মহাপরিচালকের মায়ের মৃত্যুতে আরো শোক প্রকাশ করেন বিজনেস বাংলাদেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো: মেহেদী হাসান বাবু ।
এছাড়া দাউদকান্দিতে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা গভীর শোক প্রকাশ করেছেন।
বিজনেস বাংলাদেশ/ ইমরান মাসুদ




















