০৪:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬

ভোট যুদ্ধ চলছে

ঐতিহাসিক পর্যটন কেন্দ্র কুয়াকাটা পৌরসভার দ্বিতীয় বারেরমত সাধারণ নির্বাচনে ভোট গ্রহণ (২৮ ডিসেম্বর) সোমবার সকাল আটটায় শুরু হয়েছে।

নির্বাচনে সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত দ্বিতীয় বারের মতো পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার কুয়াকাটা পৌরসভা নির্বাচনে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে ৯টি ওয়ার্ডে ৯টি ভোট কেন্দ্রের ৩৬টি ভোট কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এবার মোট ৮১২২ জন, এর মধ্যে পুরুষ ৪ হাজার ১৭৭ জন এবং নারী ৩ হাজার ৯৪৫ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন। সকাল থেকে প্রতিটি কেন্দ্রে ভোটারের লাইন দীর্ঘ হচ্ছে। তবে ইভিএম এর কারণে কিছু টা বিলম্ব হচ্ছে।

ভোটারদের হাতে আঙ্গুলের ছাপ না মেলা, প্রবীণ ভোটারদের ঠিকমত ভোট প্রয়োগ করতে না জানায় এরকম হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। একজন তরুন ভোটার বনি আমিন জানান, খুব উৎসাহ নিয়ে সকাল সকাল ভোট দিতে এসেছি আমার জীবনের প্রথম ভোট ডিজিটাল পদ্ধতি ইভিএম এর মাধ্যমে প্রদান করেছি। এবিষয়ে কুয়াকাটা ৩নং ওয়ার্ডের ইসলামপুর দাখিল মাদ্রাসা কেন্দ্রের প্রিজাইটিং কর্মকর্তা শাহ আলম জানান, সকাল আটটায় ঘন্টা দেওয়ার মাধ্যমে ভোট গ্রহণ শুরু হয়েছে। সুষ্ঠু নিরপেক্ষ ভাবে ভোট গ্রহণের জন্য সকল প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তবে যাদের হাতের ছাপ মিলছেনা, তাদের এজেন্ট ও সহকারী প্রিজাইটিং কর্মকর্তা সহযোগিতায় ভোট গ্রহণ করূ হচ্ছে। সকালে এককেন্দ্রে ভোট প্রদান করেন মেয়র প্রার্থী আব্দুল বারেক মোল্লা (নৌকা)। তিনি জানান, খুবই সুষ্ঠু নিরপেক্ষ ভাবে ভোট গ্রহণ করা হয়েছে। প্রথম ইভিএম পদ্ধতিতে ভোটে, যাই ফলাফল ঘোষণা হবে, তিনি তা মেনে নিবেন। ইভিএম’র মাধ্যমে অনুষ্ঠিত হতে যাওয়া এ পৌরসভা নির্বাচনে মেয়র পদে মোট চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়াও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৮ জন, কাউন্সিলর পদে ৩২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুল বারেক মোল্লা (নৌকা) এবং সতন্ত্র প্রার্থী আনোয়ার হোসেন (জগ), বিএনপি মনোনীত আব্দুল আজিজ মুসুল্লি (ধানের শীষ) ও ইসলামি আন্দোলনের নুরুল ইসলাম মুসুল্লি (হাতপাখা) কুয়াকাটা পৌর নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসার জিয়াউর রহমান খলিফা বলেন, নির্বাচনে ভোট গ্রহণের জন্য দুইদিন পূর্বে কেন্দ্রে কেন্দ্রে সরঞ্জামাদী পাঠানো হয়েছে ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান করছেন। এছাড়াও নির্বাহী ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও স্টাইকিং ফোর্স, মোবাইল টিম, মোবাইল কোর্টসহ কয়েক স্থরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। তিনি আরও বলেন, প্রতিটি কেন্দ্রে ১৫জন পুলিশ সদস্য, ১টি মোবাইল টিম, ৩টি স্টাইকিং ফোর্স, ২টি স্ট্যান্ড বাই টিম করবে। এছাড়াও র্যাবের ৪টি মোবাইল টিম ও ১ প্লাটুন বিজিবি সদস্যরা, নয়টি কেন্দ্রে ৯জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োজিত আছেন। এর আগে জেলা প্রশাসন, জেলা পুলিশ, উপজেলা প্রশাসন ও নির্বাচন কমিশন নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ ভাবে অনুষ্ঠিত করতে প্রার্থী, ভোটারদের সাথে দফায় দফায় সভা, উঠান বৈঠক, মাইকিং করেছেন। কুয়াকাটায় স্থানীয় পর্যটক নিয়ন্ত্রণ করতেও ২৭ তারিখ থেকে মাঠপর্যায়ে কাজ করছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ।

বিজনেস বাংলাদেশ/ ইমরান মাসুদ

ট্যাগ :
জনপ্রিয়

ভোট যুদ্ধ চলছে

প্রকাশিত : ০৩:৩৮:৩১ অপরাহ্ন, সোমবার, ২৮ ডিসেম্বর ২০২০