০৪:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬

চেষ্টার ঘটনায় হেলপার আটক

সুনামগঞ্জের দিরাইয়ে চলন্ত বাসে চালক-হেলপার কর্তৃক কলেজছাত্রীকে ধর্ষণ চেষ্টার ঘটনায় মামলার আসামী বাসের হেলপারকে গ্রেফতার করেছে পিবিআই। সোমবার ভোরে সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ এলাকার বুরাইরগাও থেকে  বাসের হেলপার রশিদ মিয়াকে গ্রেফতার করে পিবিআই। আটককৃত আসামীকে দিরাই থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
বাসমালিক সমিতি সুত্র জানায়, গত শনিবার বিকেলে সিলেট থেকে দিরাইর উদ্দেশ্যে ছেড়ে আসা সিলেট জ-১১০৭২৩ একটি যাত্রীবাহী বাসে আত্মীয়ের বাড়ি সিলেটের লামাকাজি থেকে নিজ বাড়ি দিরাইয়ে আসার জন্য বাসে ওঠেন ওই শিক্ষার্থী। বাসটি সন্ধ্যায় দিরাই পৌরসভার সুজানগর গ্রামের পাশে আসলে ওই শিক্ষার্থী ছাড়া গাড়িতে আর কোনো যাত্রী না থাকায় বাসের চালক ও হেলপাররা মিলে ধর্ষণের চেষ্টা করে। মেয়েটি সম্ভ্রম বাচাঁতে লাফ দিয়ে বাস থেকে সড়কে পড়ে রক্ষা পায় এবং গুরতর আহত হয়। আহত অবস্থায় গ্রামবাসী তাকে উদ্ধার করে দিরাই হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এ ঘটনায় শিক্ষাথীর বাবা বাদী হয়ে  ২৬ ডিসেম্বর রাতে দিরাই থানায় ৩জনকে আসামী করে ধর্ষন চেস্টা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে বাসের চালক,হেলপাররা পলাতক ছিল।
 সুনামগঞ্জ: পুলিশ সুপার মো: মিজানুর রহমান আটকের সত্যতা নিশ্চিত করে জানান, আটক হেলপার এখনও পিবিআইয়ের নিয়ন্ত্রনে রয়েছে।
বিজনেস বাংলাদেশ/ ইমরান মাসুদ
ট্যাগ :
জনপ্রিয়

চেষ্টার ঘটনায় হেলপার আটক

প্রকাশিত : ০৪:২৫:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৮ ডিসেম্বর ২০২০