বরগুনা জেলার বেতাগী থানার কাউনিয়া গ্রামে ২শ অসহায় পরিবারকে কম্বল প্রদান করেছে সামাজিক সংগঠন ‘আলিঙ্গন কল্যাণ সংস্থা’। ২৭ ডিসেম্বর বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় মিয়াবাড়ি প্রাঙ্গনেএ বিতরণী কার্যক্রম সম্পন্ন হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থাটির পরিচালক নর্থ সাউথ ইউনিভার্সিটির লেকচারার ফারিন দৌলা।
বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন সৈয়দ আব্দুল রব সুকুন বরগুনা জেলা আওয়ামীলীগের শিক্ষা সম্পাদক ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, শওকত হায়াত খান আজমল, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ ও বুড়া মজুমদার ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুস|
ফারিন দৌলা বলেন, এই প্রথমবারের মত কাউনিয়াতে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। পরবর্তীতে এই কার্যক্রম আরো গতিশীল করা হবে। এছাড়া দেশের অন্যান্য জেলায় শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পূর্বে থেকে চলমান রয়েছে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ




















