০৬:২৭ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬

সিরাজগঞ্জের গৃহহীনদের স্বপ্ন দেখাচ্ছে প্রধানমন্ত্রীর উপহার

‘আশ্রয়নের অধিকার শেখ হাসিনার উপহার’ এই শ্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জে গৃহহীনদের জন্য নির্মিত হচ্ছে ৭৯৬টি ঘর।

মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে গৃহহীনদের মাঝে প্রথম পর্যায়ে গৃহ হস্তান্তর করবেন। সেই উপলক্ষে সিরাজগঞ্জের ৯টি উপজেলায় ৭৯৬টি ঘর তৈরি হওয়ায় গৃহহীন পরিবারগুলোর মুখে হাসি ফুটেছে।

সিরাজগঞ্জের বিভিন্নস্থানে দীর্ঘদিন থেকে স্থানীয় প্রভাবশালীদের দখলে থাকা সরকারি খাস জমি উদ্ধার করে সেখানে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ঘর নির্মাণের কাজ চলমান রয়েছে।

আগামী ১৫ জানুয়ারির মধ্যে গৃহহীনদের মধ্যে ঘর বরাদ্দ দেওয়া হবে। নির্মাণাধীন ঘরগুলো সার্বিকভাবে তদারকি করছেন স্ব-স্ব উপজেলা নির্বাহী কর্মকর্তা, এসিল্যান্ড, ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তারা।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) জেলা প্রশাসক অফিস সূত্রে জানা যায়, মুজিববর্ষ উপলক্ষে সিরাজগঞ্জের সদর উপজেলায় ২০৭টি, কাজিপুরে ৩৫টি, উল্লাপাড়ায় ৪২টি, রায়গঞ্জে ১০০টি, বেলকুচিতে ৪০টি, শাহজাদপুরে ১৫০টি, কামারখন্দে ৬০টি, তাড়াশে ১৫২টি ও চৌহালীতে ১০টি গৃহহীন পরিবারের মাঝে এই ঘর বরাদ্দ দেওয়া হয়েছে।

দুই কক্ষবিশিষ্ট প্রতিটি সেমি পাকা ঘর নির্মাণে বরাদ্দ দেওয়া হয়েছে এক লাখ ৭১ হাজার টাকা করে। গৃহহীন পরিবারের জন্য থাকছে আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত দুই কক্ষবিশিষ্ট ঘর। এরই মধ্যে কাজের অগ্রগতি প্রায় শেষের দিকে। আগামী জানুয়ারি মাসের মধ্যে ঘরগুলো গৃহহীনদের মাঝে বরাদ্দ দেওয়া হবে।

প্রথম পর্যায়ে জেলার গৃহহীনদের ৭৯৬টি ঘর নির্মাণে ব্যায় হচ্ছে ১৩ কোটি ৬১ লক্ষ ১৬ হাজার টাকা।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ তোফাজ্জল হোসেন রাইজিংবিডিকে জানান, মুজিববর্ষ উপলক্ষে সরকারের দেওয়া প্রকল্পটি সুন্দরভাবে সম্পন্ন হওয়ার পথে। কিছু অসম্পন্ন কাজ সমাপ্ত হওয়ার পর অল্প কয়েকদিনের মধ্যে ঘরগুলো অসহায় পরিবারগুলোকে বরাদ্দ দেওয়া হবে। ঘর বরাদ্দে কোনো প্রকার তদবির ও অনৈতিক সুযোগ-সুবিধা যেন কেউ নিতে না পারে সেজন্য সঠিক তদারকি করা হচ্ছে।

বিজনেস বাংলাদেশ/ ইমরান মাসুদ

ট্যাগ :
জনপ্রিয়

সিরাজগঞ্জের গৃহহীনদের স্বপ্ন দেখাচ্ছে প্রধানমন্ত্রীর উপহার

প্রকাশিত : ০৯:১৬:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ ডিসেম্বর ২০২০