০৭:২০ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬

লক্ষ্মীপুরে আ:লীগের আনন্দ মিছিল

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে “গণতন্ত্রের বিজয় দিবস” পালন করেছে লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের অঙ্গ-সংগঠনের নেতাকর্মী’রা।

দিবসটি উপলক্ষে বুধবার (৩০ ডিসেম্বর) সকালে জেলা আওয়ামী লীগের আয়োজনে শহরের এন আহমদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এক আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট নূর উদ্দিন চৌধুরী নয়নের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল মতলব, জেলা আওয়ামী লীগ নেতা রাসেল মাহমুদ মান্না, ফরিদা ইয়াসমিন লিকাসহ আরো অনেকে।

আলোচনা শেষে বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়। পরে বঙ্গবন্ধু চত্বর থেকে একটি আনন্দ র‍্যালী বের হয়। র‍্যালীটি শহরে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দক্ষিণ তেমুহণী এলাকায় গিয়ে শেষ হয়।

এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, যুবলীগ নেতা আব্দুল জব্বার লাভলু, পশ্চিম যুবলীগের আহব্বায়ক তোফাজ্জল হোসেন টিটু চৌধুরী,জেলা ছাত্রলীগের সভাপতি শাহাদাৎ হোসেন শরীফ ও সাধারণ সম্পাদক জিয়াউল করিম নিশানসহ হাজার-হাজার নেতাকর্মী।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

লক্ষ্মীপুরে আ:লীগের আনন্দ মিছিল

প্রকাশিত : ০৬:৩১:০৪ অপরাহ্ন, বুধবার, ৩০ ডিসেম্বর ২০২০