০৭:২০ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬

টাঙ্গাইলে দুই ক্লিনিক মালিককে আর্থিক জরিমানা

ক্লিনিকে অস্বাস্থ্যকর পরিবেশ ও দায়িত্বরত ডাক্তার না থাকায় টাঙ্গাইল শহরের দুই ক্লিনিক মালিককে আর্থিক জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৩০ ডিসেম্বর) বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সালাউদ্দিন আইয়ুবীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় সিভিল সার্জন ডা. মো. ওয়াহীদুজ্জামানসহ আইনশৃংঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

সিভিল সার্জন ডা. মো. ওয়াহীদুজ্জামান জানান, লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ, অস্বাস্থ্যকর পরিবেশ ও দায়িত্বরত ডাক্তার না থাকায় শহরের পাইলট ক্লিনিক ও ভিক্টোরিয়া ক্লিনিকের মালিককে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

টাঙ্গাইলে দুই ক্লিনিক মালিককে আর্থিক জরিমানা

প্রকাশিত : ০৬:৪৯:৫৬ অপরাহ্ন, বুধবার, ৩০ ডিসেম্বর ২০২০