মাদারীপুরের রাজৈরে উপজেলার শংকরদি গ্রামের পুলিশের (আরওআই) রিজার্ব অফিসার ইন্সপেক্টর মোস্তফা কামাল পাশা( ৫০) এর চিকিৎসাধীন অবস্থায় রাজধানী ঢাকার গ্রীন লাইফ হসপিটালে (৩১ ডিসেম্বর) বুধবার দিবাগত রাত ১২ টা ১৭ মিনিটে ইন্তেকাল করেছেন ( ইন্না লিল্লাহি,, রাজিউন)। দীর্ঘ আটমাস যাবৎ চিকিৎসাধীন ছিলেন পুলিশের এ কর্মকতা।
মৃত্যুকালে তার বসয় হয়েছিল ৫০ বছর। তিনি রাজৈর উপজেলার শংকরদি গ্রামের মুক্তিযোদ্ধা আঃ মোতালেব বেপারীর জেষ্ঠ পুত্র। সর্বশেষ মোস্তফা কামাল পাশা মুন্সিগঞ্জ জেলায় আরওআই পদে কর্মরত ছিলেন। তিনি দুই কন্যা, স্ত্রীসহ অসংখ্য গুনগ্রাহী রেখেছেন।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাজৈর থানার অফিসার ইনচার্জ শেখ মো সাদি, ওসি তদন্ত আনোয়ার হোসেন, সাবেক ছাত্রলীগের সভাপতি মোস্তফা মনির সুজন, জেলা ছাত্রলীগ সদস্য সুজন হোসেন রিফাত প্রমূখ।
(৩১ ডিসেম্বর)বৃহস্পতিবার বাদ জোহর নিজ গ্রাম শংকরদি ইসলামিয়া হাফেজি মাদ্রাসা মাঠে নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থান দাফন করা হয়।
বিজনেস বাংলাদেশ/বিএইচ




















