সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব বলেছেন, মানবকল্যাণে যারা নিজেদের যুক্ত রাখে তারা জনহৃদয়ে স্থান করে নেন। মরহুম হাজী মুস্তাকীম আলী ছিলেন সমাজ নিবেদিত এক প্রাণ। তিনি আমৃত্যু লালন করেছেন অসাম্প্রদায়িক প্রগতিশীল চিন্তা চেতনা।
সাদামাঠা জীবন যাপনে অভ্যস্ত লোভ লালসার উর্ধ্বে থেকে সমাজ উন্নতির কাজ করেছেন, স্থান করে নিয়েছেন জনহৃদয়ে। তাঁর কাজের স্বীকৃতি স্বরূপ সমাজ উন্নতির ভুমিকায় তিনি দৃষ্টান্ত হয়ে থাকবেন। বদরুল ইসলাম শোয়েব গতকাল গোলাপগঞ্জ উপজেলার লক্ষীপাশা ইউনিয়ন জগঝাপ সুজাতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আওয়ামী লীগের প্রবীণ নেতা শিক্ষা ও সমাজ সংগঠক মরহুম হাজী মুস্তাকীম আলী স্বরণে ৪নং লক্ষীপাশা ইউনিয়ন নাগরিক কমিটি আয়োজিত শোক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।বিশিষ্ট মুরব্বি নিমার আলীর সভাপতিত্বে আব্দুস সামাদ ও আবুল কাশিম এর যৌথ পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান মাহমুদ আহমদ, নুরুল ইসলাম মছলু, আরিফ আহমদ মজনু, আপ্তাব উদ্দিন হাছনু, আব্দুলকাদির, মাওলানা সিরাজুল ইসলাম, কাওসার আহমদ, আবজল হোসেন, শিক্ষক জামাল হোসেন,আব্দুল মুকিত, তাজুল ইসলাম, বশির উদ্দিন মেম্বার,আব্দুর রহিম নান্টু, শান্ত দেব, আব্দুল আহাদ, মামুন আহমদ, ফয়ছল আহমদ, জুনেদ মুবিন, নাইম উদ্দিন প্রমূখ।
বিজনেস বাংলাদেশ/ ইমরান মাসুদ




















