১০:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬

কাপাসিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে বই বিতরণ

দেশব্যাপী বছরের শুরুতে একযুগে প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে উৎসবমুখর বই বিতরণের অংশ হিসেবে গাজীপুরের কাপাসিয়ায় আনুষ্ঠানিকভাবে বই বিতরণ করা শুরু হয়েছে।
উপজেলা সদরের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (তালতলা) ২ জানুয়ারি শনিবার সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোমলমতি শিশু শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি কামরুন নাহার রিনা’র সভাপতিত্বে ও প্রধান শিক্ষক ফেরদৌস আরা দিপু’র পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ ইসমত আরা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ মুহম্মদ শহীদুল্লাহ্, সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান প্রধান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা সানজিদা আমীন (ভারপ্রাপ্ত) ও শিক্ষার্থীদের অভিভাবকগণ।
উল্লেখ্য, করোনা কালীন পরিস্থিতিতে দীর্ঘদিন যাবত বিদ্যালয় বন্ধ থাকার পরও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে নতুন বছরের শুরুতে শিশুদের মাঝে বই বিতরণ করা হয়েছে। নতুন বই পাওয়ায় শিশু-কিশোরদের মাঝে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে।

ট্যাগ :
জনপ্রিয়

কাপাসিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে বই বিতরণ

প্রকাশিত : ০৬:৫৮:৩৭ অপরাহ্ন, রবিবার, ৩ জানুয়ারী ২০২১