লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মুক্তিযোদ্ধা আবু তাহের এর নিজ অথর্য়নে অসহায় শীতার্ত মানুষের মাঝে, পৌরসভার ১৫টি ওয়ার্ডে ১৫হাজার কম্বল বিতরণ করা হবে, রবিবার সকালে আর্দশ সামাদ উচ্চ বিদ্যালয় মাঠে উদ্বোধনের প্রথম দিনে ৭,৮,৯,নং ওয়ার্ডের শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।কম্বল বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ড.এ, এইচ এম কামরুজ্জামান পুলিশ সুপার লক্ষ্মীপুর।
বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ সফিউজ্জামান ভূইয়া
অতিরিক্ত জেলা প্রশাসক লক্ষ্মীপুর।এছাড়া আরো উপস্থিত ছিলেন বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর বৃন্দ।মেয়র আবু তাহের বলেন এই শীতে পৌরসভার প্রতিটি ওয়ার্ডে অসহায় মানুষের মাঝে তিনি নিজ হাতে এ কম্বল বিতরণ করবেন,যেন কোন অসহায় মানুষ বাদ না যায়।
বিজনেস বাংলাদেশ/ ইমরান মাসুদ




















