১২:৪২ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬

আইনমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক আইডি, থানায় জিডি

আইনমন্ত্রী আনিসুল হকের নাম ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বেশ কয়েকটি ভুয়া আইডি খোলা হয়েছে। এসব আইডির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গুলশান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি)।

সোমবার (০৪ জানুয়ারি) ঢাকা মেট্রোপলিটন পুলিশের গুলশান থানায় এ বিষয়ে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডি নম্বর ২২৫। আইনমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা এ সাধারণ ডায়েরিটি করেছে।
সাধারণ ডায়েরিতে উল্লেখিত অভিযোগে বলা হয়েছে, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হকের নিজস্ব কোনো ফেসবুক আইডি না থাকলেও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য এবং অসৎ উদ্দেশ্য হাসিলের জন্য তার নামে বেশ কিছু ভুয়া ফেসবুক আইডি খোলা হয়েছে।
 
এসব ফেসবুক আইডি থেকে বিভিন্ন ব্যক্তিকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে বিভ্রান্ত করা হচ্ছে যা আইনমন্ত্রীর দৃষ্টিগোচর হয়েছে।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাসান সময় সংবাদকে বলেন, আইনমন্ত্রীর নামে বিভিন্ন বেশ কয়েকটি ভুয়া ফেসবুক আইডি খুলে তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা হচ্ছে। এমন অভিযোগে মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা বাদী হয়ে একটি সাধারণ ডায়েরি করেছেন। বিষয়টি আমাদের ইন্সপেক্টর তদন্ত ডিএমপি’র সাইবার ক্রাইমের সহযোগিতা নিয়ে তদন্ত করবেন। দ্রুতই দোষীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগ :
জনপ্রিয়

‘ঘড়ির কাঁটা দ্রুত এগিয়ে যাচ্ছে’, ইরানকে সতর্কবার্তা ট্রাম্পের

আইনমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক আইডি, থানায় জিডি

প্রকাশিত : ০৯:০২:০৩ অপরাহ্ন, সোমবার, ৪ জানুয়ারী ২০২১