১২:৪২ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬

বালিশ চাপা দিয়ে স্ত্রী ও ৫ মাসের সন্তানকে হত্যা

স্ত্রী ও ৫ মাসের শিশুকে বালিশ চাপা দিয়ে হত্যা করেছে এক মাদকাসক্ত স্বামী। সোমবার রাতে রাজশাহীর পুঠিয়া উপজেলার গোপালহাটি গ্রামের ফকিরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

রাজশাহীর পুঠিয়া থানার ওসি রেজাউল ইসলাম জানান, স্ত্রী পলি খাতুন ও ৫ মাস বয়সী শিশু ফারিয়াকে হত্যার পর ঘাতক ফিরোজ পালিয়ে ঢাকা চলে যায়।মঙ্গলবার ভোরে ঢাকার দারুসসালাম এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে তাকে ঢাকা থেকে রাজশাহীর পুটিয়া থানায় নিয়ে আসা হচ্ছে।

তিনি আরো জানান, খবর পেয়ে মঙ্গলবার ভোরে পুলিশ ঘটনাস্থলে গেছে। ঘটনাস্থলে পৌঁছানোর পর পুলিশ নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করছে। পরে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।

ট্যাগ :
জনপ্রিয়

‘ঘড়ির কাঁটা দ্রুত এগিয়ে যাচ্ছে’, ইরানকে সতর্কবার্তা ট্রাম্পের

বালিশ চাপা দিয়ে স্ত্রী ও ৫ মাসের সন্তানকে হত্যা

প্রকাশিত : ১০:৩৪:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ জানুয়ারী ২০২১