১২:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬

শায়েস্তাগঞ্জে মোটরসাইকেল আরোহী নিহত

  • ছানু মিয়া
  • প্রকাশিত : ০৩:২৪:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ জানুয়ারী ২০২১
  • 76

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে মাইক্রোবাসের চাপায় ফরিদ মিয়া (২৮) নামে একজন মোটরসাইকেল আরোহী মারা গেছেন। ঘটনার পর স্থানীয়রা সড়ক অবরোধ করলে কিছু সময় যান চলাচল বন্ধ ছিল। মঙ্গলবার দুপুরে জাকিজাঙ্গাল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি জাকিজাঙ্গাল গ্রামের ফরিদ মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ফরিদ মিয়া মোটরসাইকেলে শায়েস্তাগঞ্জ থেকে দেউন্দির দিকে যাচ্ছিলেন। পথে ঢাকা থেকে সিলেটগামী একটি মাইক্রোবাস তার মোটরসাইকেলটিকে সামনের দিক থেকে চাপা দেয়। এ সময় তিনি আহত হন। পরে হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে সেখানে ফরিদ মিয়ার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন গাছ ফেলে রেখে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন। তখন শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিনহাজুল ইসলাম ও পুলিশ সদস্যরা সেখানে গিয়ে পরিস্থিতি শান্ত করেন।

শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব জানান, দুর্ঘটনার পর অবরোধের খবর শুনে পুলিশ ঘটনাস্থলে যায়। এতে প্রায় ১৫ মিনিট মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল।

বিজনেস বাংলাদেশ/ ইমরান

ট্যাগ :
জনপ্রিয়

‘ঘড়ির কাঁটা দ্রুত এগিয়ে যাচ্ছে’, ইরানকে সতর্কবার্তা ট্রাম্পের

শায়েস্তাগঞ্জে মোটরসাইকেল আরোহী নিহত

প্রকাশিত : ০৩:২৪:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ জানুয়ারী ২০২১