০৪:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬

অভিনেত্রী আশা চৌধুরী মারা গেছেন

টেলিভিশন অভিনেত্রী আশা চৌধুরী সড়ক দুর্ঘটনায় মারা গেছেন (ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (৪ জানুয়ারি) মধ্যরাতে রাজধানীর দারুস সালাম এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন নাট্যনির্মাতা রোমান রুনি। এই নির্মাতার সঙ্গে দীর্ঘদিন ধরে কাজ করছিলেন আশা।

রোমান রুনি জানান, দারুস সালাম এলাকায় রাস্তা পার হতে গেলে দ্রুতগামী ট্রাক তাকে চাপা দেয়। এরপর এই অভিনেত্রীর মৃত্যু হয়। মরদেহ একটি হাসপাতালের মর্গে রাখা আছে।

আশা চৌধুরী বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত ছিলেন। একক নাটকে নিয়মিত অভিনয় করতেন তিনি। এছাড়া টেলিফিল্ম ও ধারাবাহিক নাটকেও তাকে অভিনয় করতে দেখা গেছে। সর্বশেষ তিনি রুমান রুনি পরিচালিত ‘দ্য রিভেঞ্জ’ নাটকের শুটিংয়ে অংশ নিয়েছিলেন।

বিজনেস বাংলাদেশ/ ইমরান

ট্যাগ :

গজারিয়ায় ফিলিং স্টেশন, খাদ্যগুদাম ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি কামরুজ্জামান রতন

অভিনেত্রী আশা চৌধুরী মারা গেছেন

প্রকাশিত : ০৩:২৯:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ জানুয়ারী ২০২১