র্যাব সেবা সপ্তাহ পালনের অংশ হিসেবে র্যাব-৫ এর রাজশাহী ব্যাটালিয়নে রক্তদান কর্মসূচি পালিত হয়েছে। এতে ৩০ জন র্যাব সদস্য রক্ত দিয়েছেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী-মুজিববর্ষ উদযাপন উপলক্ষে ‘র্যাব সেবা সপ্তাহ’ পালন করছে র্যাব।
এই সপ্তাহে র্যাব-৫ এর বিভিন্ন কর্মসূচির মধ্যে মঙ্গলবার (৫ জানুয়ারি) ছিল রক্তদান কর্মসূচি।
সকালে ব্যাটালিয়ন সদরের এমআইরুমে এ কর্মসূচির আয়োজন করা হয়। রাজশাহী মেডিক্যাল কলেজের সন্ধানীকে রক্ত দেন ৩০ জন র্যাব সদস্য।
রক্তদান কর্মসূচিতে র্যাব-৫, রাজশাহীর অধিনায়ক লে. কর্নেল মো. আব্দুল মোত্তাকিমসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিজনেস বাংলাদেশ/ ইমরান




















