আগামী ১৪ ফেব্রুয়ারি নোয়াখালী জেলার সোনাইমুড়ি পৌরসভার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মঙ্গলবার নির্বাচন কমিশনের (ইসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ পৌরসভা নির্বাচনের বিস্তারিত সময়সূচি ঘোষণা করা হয়।
ইসি সচিবালয়ের যুগ্ম সচিব এস এম আসাদুজ্জামান স্বাক্ষরিত এই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই পৌরসভায় মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৭ জানুয়ারি, মনোনয়নপত্র যাচাই বাছাই ১৯ ফেব্রুয়ারি ও প্রত্যাহারের শেষ সময় ২৬ জানুয়ারি। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজনেস বাংলাদেশ/ ইমরান




















