০৩:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬

হবিগঞ্জে এসপির শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ বিতরণ

হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যার উদ্যোগে চুনারুঘাট উপজেলার কালেঙ্গা পাহাড়ের ক্ষুদ্র নৃগোষ্ঠীর ও বস্তিতে বাস করা দুই শতাধিক মানুষের মধ্যে শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। কালেঙ্গা রেঞ্জের বাংলোতে এ সব বিতরণ করেন পুলিশ সুপার। শীতবস্ত্রের মধ্যে ছিল ৭০টি কম্বল, ৪০টি স্যুয়েটার, শিক্ষা উপকরণের মধ্যে ছিল ৯০টি খাতা।

৩ জানুয়ারি জনপ্রিয় নিউজপোর্টাল রাইজিংবিডিডটকমে ‘হবিগঞ্জের পাহাড়ে তীব্র শীত, পুঞ্জির বাসিন্দারা ভালো নেই’- শিরোনামে প্রতিবেদন প্রকাশ হয়। প্রতিবেদনটি হবিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রবিউল ইসলামের দৃষ্টিগোচর হয়। বিষয়টি জেলা পুলিশ সুপারকে জানালে তিনি নিজের অর্থায়নে শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ বিতরণের উদ্যোগ নেন।

এ সব বিতরণকালে পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা বলেন, সকল প্রকার অপরাধ কর্মকাণ্ড থেকে নিজেকে রক্ষা করতে হবে এবং সুন্দর আগামীর জন্য তৈরি হতে হবে। দরিদ্র্য পাহাড়িদের মধ্যে শীতবস্ত্র ও শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করতে পেরে ভালো লাগছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

এ সময় উপস্থিত ছিলেন, চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলী আশরাফ, এসআই মো. মুসলিম উদ্দিন, বিট কর্মকর্তা শ্যামাপদ মিশ্র, কালিয়াবাড়ী ত্রিপুরা পুঞ্জির হেডম্যান বিনয় দেববর্মা, হেডম্যান নরেশ দেববর্মা প্রমুখ।

বিজনেস বাংলাদেশ/ ইমরান

ট্যাগ :
জনপ্রিয়

‘ঘড়ির কাঁটা দ্রুত এগিয়ে যাচ্ছে’, ইরানকে সতর্কবার্তা ট্রাম্পের

হবিগঞ্জে এসপির শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ বিতরণ

প্রকাশিত : ০৪:১৪:৫৭ অপরাহ্ন, বুধবার, ৬ জানুয়ারী ২০২১