০৩:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬

শরীর-ঘর তল্লাশি করে মিলল ৫৩২ পিস ইয়াবা

বাগেরহাটের শরণখোলায় ৫৩২ পিস ইয়াবাসহ মো. খোকন তালুকদার (৪৩) নামের এক মাদকব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বুধবার (৬ জানুয়ারি) দুপুরে শরণখোলা উপজেলার উত্তর কদমতলা গ্রাম থেকে তাকে আটক করা হয়। এ সময় তার শরীর ও ঘরের বিভিন্ন জায়গায় তল্লাশি করে ৫৩২ পিস ইয়াবা পাওয়া যায়।

আটক মো. খোকন তালুকদার উত্তর কদমতলা গ্রামের শাহজাহান হোসেন তালুকদারের ছেলে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর শরণখোলা থানায় হস্তান্তর করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বাগেরহাট কার্যালয়ের উপ-পরিদর্শক মো. সোহেল রানা বলেন, খোকন দীর্ঘদিন ধরে মাদকের কারবারের সঙ্গে জড়িত। তাকে আটকের পর পরিদর্শক কাজী মো. কামরুজ্জামান বাদী হয়ে মামলা দায়ের করেছেন। তাকে শরণখোলা থানায় হস্তান্তর করা হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয়

‘ঘড়ির কাঁটা দ্রুত এগিয়ে যাচ্ছে’, ইরানকে সতর্কবার্তা ট্রাম্পের

শরীর-ঘর তল্লাশি করে মিলল ৫৩২ পিস ইয়াবা

প্রকাশিত : ০৫:২৩:০৪ অপরাহ্ন, বুধবার, ৬ জানুয়ারী ২০২১