০৩:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬

দাউদকান্দিতে ইউএনওর হস্তক্ষেপে বন্ধ হলো বাল্যবিবাহ

দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের বাশরা গ্রামে বাল্যবিবাহ বন্ধ করে দেন দাউদকান্দি উপজেলা নির্বাহি অফিসার কামরুল ইসলাম খান।

দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলীর সার্বিক সহযোগিতায় বাল্যবিবাহ বন্ধ করা হয়।
৬ জানুয়ারি (বুধবার) বিকালে গোপন সূত্রে খবর পেয়ে স্বশরীরে উপস্থিত হন দাউদকান্দি উপজেলা নির্বাহি অফিসার কামরুল ইসলাম খান।

এ সময় ছেলে পক্ষ এবং মেয়ে পক্ষ সরকারি নির্দেশনা উপেক্ষা করে বাল্যবিবাহ আয়োজন করায় উভয় পক্ষকে ৫০ হাজার টাকা করে নগদ এক লক্ষ টাকা জরিমানা আদায় এবং অন্যথায় বিনাশ্রম ৩ মাসের কারাদন্ড প্রদান করা হয়।

দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার কামরুল ইসলাম খান বলেন, সরকার বাল্যবিবাহ বন্ধে বদ্ধপরিকর বাল্যবিবাহ জন্য সরকার কঠিন সাজা প্রদান করেছেন।

দাউদকান্দিতে মাননীয় এমপি মেজর জেনারেল(অব.) সুবিদ আলী ভূঁইয়া’র কঠোর নির্দেশনা প্রদান করা আছে, অনুপযুক্ত অপ্রাপ্তবয়স্ক কোন ছেলে মেয়েকে বিবাহ প্রদান করা না হয়।

তিনি আরো বলেন, এর পূর্বেও উক্ত পরিবারকে তাদের ছেলেমেয়েকে বিয়ে না দেওয়ার জন্য উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা সাবিনা ইয়াসমিনের মাধ্যমে সতর্ক করা হয়।

সরকারি আদেশ উপেক্ষা করে, বাল্য বিবাহ প্রদান করায় আজ বরপক্ষ এবং কনেপক্ষকে আর্থিক জরিমানা এবং দণ্ড প্রদান করা হয়। যদি কেউ এই সরকারি আদেশ অমান্য করে বাল্যবিবাহ করায়, শাস্তিস্বরূপ উক্ত কাজীর লাইসেন্স বাতিল বলে ঘোষণা করা হবে এবং বর কনে পক্ষের উভয়কে কঠিন শাস্তি প্রদান করা হবে।

এসময় উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইউনুছ মিয়া,ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশিদ প্রমুখ।

বিজনেস বাংলাদেশ/ ইমরান

ট্যাগ :
জনপ্রিয়

‘ঘড়ির কাঁটা দ্রুত এগিয়ে যাচ্ছে’, ইরানকে সতর্কবার্তা ট্রাম্পের

দাউদকান্দিতে ইউএনওর হস্তক্ষেপে বন্ধ হলো বাল্যবিবাহ

প্রকাশিত : ০৬:৪৮:৪৪ অপরাহ্ন, বুধবার, ৬ জানুয়ারী ২০২১