ইনডেক্স ল্যাবরেটরীজ (আয়ু) লি: এর প্রতিষ্ঠা বার্ষিকী ও দোয়া মাহফিল বুধবার সন্ধ্যায় রাজধানীর মহাখালীর ৪২, ইজাব টাওয়ারের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
এ সময় ইনডেক্সের চেয়ারম্যান মো. মিজানুর রহমান ফরাজি’র সভাপতিত্বে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন ব্যবস্হাপনা পরিচালক সৈয়দ আশরাফ আহমেদ, উপ- ব্যবস্হাপনা পরিচালক জগবন্ধু সুএধর, প্রশাসনিক পরিচালক গাজী আবদুল কাদের,বিজনেস পরিচালক মো. কামাল হোসেন,পরিচারক মো.শফিকুল ইসলাম, ডিরেক্টর ডা.নুর মোহাম্মদ, ডা.জাকির হোসেন, ইকবাল চৌধুরী, মার্কেটিং পরিচালক নাসির হাওলাদার শাহীন ও সারওয়ার সহ পরিচালক ও মার্কেটিং বিভাগের সকল কর্মকর্তা ও সংশ্লিষ্ট সবাই উপস্থিত ছিলেন।
বক্তারা ইনডেক্সের সকল কর্মকাণ্ড কে নতুন বছরে গতিশীলতা ফিরিয়ে এনে ও আরো বেগবান করতে আশাবাদ ব্যক্ত করে তারা আরো বলেন, এটি নিজেকে স্বাবলম্বী করে তোলা সহ সেবাদানের একটি উওম মাধ্যম। যার নাম হচ্ছে ইনডেক্স ল্যারেটরীজ ( আয়ু) লিমিটেড । রোগীদের যেখানে মানিব্যাক গ্যারান্টি দিয়ে চিকিতসা করানো হয় এবং (iso) প্রাপ্ত। পরে বিশেষ দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সমাপণী হয়।
বিজনেস বাংলাদেশ/ ইমরান




















