১২:২৯ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬

ভূমি মালিকদের বাড়ি গিয়ে ক্ষতিপূরণের চেক হস্তান্তর

বাগেরহাটে সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অধিগ্রহণ করা ভূমি মালিকদের বাড়ি বাড়ি গিয়ে ক্ষতিপূরণের চেক হস্তান্তর করছেন জেলা প্রশাসক। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক আ ন ম ফয়জুল হক বাগেরহাটের দশানী এবং শরণখোলার উপজেলার বলেশ্বর নদী পাড়ে বগী গ্রামে ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের হাতে ক্ষতিপূরণের চেক তুলে দেন।

বাগেরহাটের দশানী এলাকায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কার্যালয় নির্মাণের জন্য অধিগ্রহণ করা এক একর জমির ক্ষতিপূরণ বাবদ খাদেম মনিরুল আলম ও রওশানারা বেগম দম্পতির হাতে সকালে জেলা প্রশাসক ৮ কোটি ১০ লাথ ৭৪ হাজার ১২৫ টাকার চেক তুলে দেন। পরে শরণখোলা উপজেলার বলেশ্বর নদী পাড়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণের জন্য অধিগ্রহণ করা ২৩ জন ভূমি মালিকের হাতে ক্ষতিপূরণ বাবদ ৫৪ লাখ টাকার চেক তুলে দেওয়া হয়। বাড়ি বসে ক্ষতিপূরণের টাকার চেক হাতে পেয়ে ভূমি মালিকরা খুশির কথা জানালেন।

চেক হস্তান্তর করে জেলা প্রশাসক আ ন ম ফয়জুল হক জানান, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স প্রধানমন্ত্রীর নীতি আদর্শের ভিত্তিতে সরকারে উন্নয়ন প্রকল্পে অধিগ্রহণ করা ভূমি মালিকদের ক্ষতিপূরণ বাবদ টাকার চেক বাড়ি গিয়ে হাতে হাতে পৌঁছে দিচ্ছি। এই ক্ষেত্রে বিদ্যমান দুর্নীতি বন্ধ করা সম্ভব হবে বলে তিনি জানান।

ক্ষতিপূরণ বাবদ টাকার চেক হাতে পেয়ে খাদেম মনিরুল আলম জানান, কোনরকম ঝুট-ঝামেলা ছাড়া বাড়ি বসে ভূমি অধিগ্রহণে ক্ষতিপূরণের টাকার চেক হাতে পেয়েছি। জেলা প্রশাসক নিজে বাড়ি এসে টাকার চেক তুলে দেবে আগে ভাবতে পারিনি। চেক হাতে পেয়ে খুশির কথা জানালেন তিনি।

চেক হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খন্দকার মোহাম্মদ রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. শাহীনুজ্জামান এবং অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) মিজানুর রহমান।

বিজনেস বাংলাদেশ/ ইমরান

ট্যাগ :
জনপ্রিয়

‘ঘড়ির কাঁটা দ্রুত এগিয়ে যাচ্ছে’, ইরানকে সতর্কবার্তা ট্রাম্পের

ভূমি মালিকদের বাড়ি গিয়ে ক্ষতিপূরণের চেক হস্তান্তর

প্রকাশিত : ০৩:৩৮:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ জানুয়ারী ২০২১