০৩:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬

মাদারীপুরে হুইল চেয়ার ও কম্বল পেলো ৩শ প্রতিবন্ধী শিশু

মাদারীপুরে ৩শ প্রতিবন্ধী ও অটিস্টিক শিশু পেলো হুইল চেয়ার, শীতের কম্বল ও খাদ্য সামগ্রী।

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) সকালে মাদারীপুরের প্রশিসেস প্রতিবন্ধী বিদ্যালয়ের উদ্যোগে এসব সামগ্রী বিতরণ করা হয়েছে।

বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাদারীপুরের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. আজাহারুল ইসলাম। তিনি এসব সামগ্রী বিতরণ করেন।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খায়রুল আলম সুমন, মাদারীপুর সমাজ সেবা অধিদপ্তরের উপ পরিচালক তাপস ফলিয়া, জাতীয় প্রতিবন্ধী ফোরামের মহাসচিব ও প্রশিসেস প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ড. সেলিনা আখতার ও মাদারীপুর প্রতিবন্ধী সেবা সাহায্য কেন্দ্রের কনসালটেন্ট ডা. নাসির উদ্দিন উপস্থিত ছিলেন।

প্রশিসেস প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান সমন্বয়কারী আবীর মাহমুদ ইমরান বলেন, আমরা সারা বছরই মাদারীপুরের প্রতিবন্ধী, অটিস্টিক শিশুদের বিভিন্ন ধরনের উপকরণ প্রদান করে থাকি। তারই ধারাবাহিকতায় আজ শহরের বিভিন্ন এলাকার ৩শ প্রতিবন্ধী, অন্ধ ও অটিস্টিক শিশুকে কম্বল বিতরণ করা হলো।

বিজনেস বাংলাদেশ/ ইমরান

ট্যাগ :
জনপ্রিয়

‘ঘড়ির কাঁটা দ্রুত এগিয়ে যাচ্ছে’, ইরানকে সতর্কবার্তা ট্রাম্পের

মাদারীপুরে হুইল চেয়ার ও কম্বল পেলো ৩শ প্রতিবন্ধী শিশু

প্রকাশিত : ০৩:৪৪:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ জানুয়ারী ২০২১