০৩:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬

মুক্তিযোদ্ধা পরিবারকে প্রধানমন্ত্রীর উপহার

মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (৬ জানুয়ারি) উপজেলা পরিষদ সভাকক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার এটিএম ফরহাদ চৌধুরীর সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণীতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুশীল চন্দ্র দে,বীর মুক্তিযোদ্ধা মুকিম উদ্দিন আহমদ চৌধুরী, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী। বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফুর, বীর মুক্তিযোদ্ধা মাসুক মিয়া, বীর মুক্তিযোদ্ধা কমলা কান্তি দেব, বীর মুক্তিযোদ্ধা রজব আলী, বীর মুক্তিযোদ্ধা রিয়াজ উদ্দিন আহমদ, এমপির অফিস সমন্বয়ক খায়রুল আলম কয়ছর, মুক্তিযোদ্ধা সন্তান সম্পাদক শাহিনুর রহমান ও কামাল আহমদ প্রমুখ। সভাশেষে অতিথিবৃন্দ উপজেলার ১১ ইউনিয়নের ১৩৪ জন বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।

ইউএনও এটিএম ফরহাদ চৌধুরী বলেন, মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। মুজিববর্ষে অসহায়-অসচ্চল বীর মুক্তিযোদ্ধাদের মডেল আবাসন প্রকল্পের আওতায় ৩২ টি ঘর বরাদ্ধের প্রস্তাব উর্দ্ধতন কর্তপক্ষের কাছে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, শীতবস্ত্র উপহার দিয়ে প্রধানমন্ত্রী প্রকৃতপক্ষে মুক্তিযোদ্ধাদের সম্মানিত করেছেন।

বিজনেস বাংলাদেশ/ ইমরান

ট্যাগ :
জনপ্রিয়

‘ঘড়ির কাঁটা দ্রুত এগিয়ে যাচ্ছে’, ইরানকে সতর্কবার্তা ট্রাম্পের

মুক্তিযোদ্ধা পরিবারকে প্রধানমন্ত্রীর উপহার

প্রকাশিত : ০৪:০৮:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ জানুয়ারী ২০২১