০৪:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬

চট্টগ্রাম বন্দরে দেড় কোটি টাকার শুল্ক ফাঁকির চেষ্টা

কাঁচা তুলা ঘোষণা দিয়ে সোফার দামি ফেব্রিক্স আমদানির মাধ্যমে প্রায় কোটি টাকার শুল্ক ফাঁকির চেষ্টা নস্যাৎ করে দিয়েছে চট্টগ্রাম বন্দর কাস্টম হাউসের অডিট ইনভেস্টিগেশন অ্যান্ড রিচার্স (এআইআর) ইউনিট।

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) কায়িক পরীক্ষার মাধ্যমে দুই কন্টেইনার ভর্তি দামি সোফার ফেব্রিক্স আটক করেছে অডিট ইনভেস্টিগেশন অ্যান্ড রিচার্স (এআইআর) টিম।

আমদানিকারক এই চালানে প্রায় এক কোটি ৪০ লাখ টাকার শুল্ক ফাঁকি দেওয়ার চেষ্টা চালিয়েছে বলে কাস্টমস কর্মকর্তারা জানিয়েছেন।

বন্দর কাস্টম হাউসের অডিট ইনভেস্টিগেশন অ্যান্ড রিচার্স (এআইআর) শাখার সহকারী কমিশনার রেজাউল করিম রাইজিংবিডিকে জানান, চট্টগ্রামের কোতোয়ালী থানাধীন জুবলি রোডের মেসার্স ইএন এন্টারপ্রাইজ নামক একটি প্রতিষ্ঠান চীন থেকে ৪০ ফুট দীর্ঘ দুটি কনটেইনারে ৪১ হাজার ১২০ কেজি কাঁচা তুলা আমদানির ঘোষণা দিয়ে খালাসের জন্য বিল অব এন্ট্রি জমা দেন কাস্টমস হাউজে।

ঘোষণা অনুযায়ী কাস্টমস-এর প্রক্রিয়া সম্পন্ন করে পণ্যের চালান ট্রাক ভর্তি করে খালাস করে নিয়ে যাওয়ার মুহূর্তে এইআইআর ইউনিট জানতে পারে ওই চালানে তুলা নয়, রয়েছে সোফার দামি ফেব্রিক্স। খবর পেয়ে কায়িক পরীক্ষা চালিয়ে দুই কন্টেইনার ফেব্রিক্স আটক করা হয়।

কাস্টমস কর্মকর্তারা জানান, তুলা আমদানিতে রয়েছে শুন‌্য শুল্ক, পক্ষান্তরে সোফার ফেব্রিক্স আমদানিতে শুল্কহার ৮৯ শতাংশ। আমদানিকারক অসাধু উপায়ে প্রায় এক কোটি ৪০ লাখ টাকা রাজস্ব ফাঁকি দিয়ে শুন‌্য শুল্কে সোফার দামি ফেব্রিক্স খালাস করে নিয়ে যাওয়ার অপচেষ্টা চালায়। এ ব্যাপারে কাস্টমস আইনে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে কাস্টমস কর্মকর্তারা জানিয়েছেন।

বিজনেস বাংলাদেশ/ ইমরান

ট্যাগ :
জনপ্রিয়

‘ঘড়ির কাঁটা দ্রুত এগিয়ে যাচ্ছে’, ইরানকে সতর্কবার্তা ট্রাম্পের

চট্টগ্রাম বন্দরে দেড় কোটি টাকার শুল্ক ফাঁকির চেষ্টা

প্রকাশিত : ০৮:০৫:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ জানুয়ারী ২০২১