০৪:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬

শ্রীপুরে কম্বল বিতরণ

গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাজীপুর-৩ আসনের সাংসদ মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ শ্রীপুরের একটি পৌরসভা ও ৮টি ইউনিয়নের দরিদ্র শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করেছেন।

বুধবার রাত ১০টার দিকে শ্রীপুর পৌরসভার খাসপাড়া, ওয়েদ্দাদিঘী ও পূর্বপাড়া এলাকার দরিদ্র শীতার্ত মানুষের গায়ে কম্বল জড়িয়ে বিতরণ কাজের উদ্বোধন করেন।

সাংসদ সাংবাদিকদের জানান, পর্যায়ক্রমে শীতার্ত দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে ৬ হাজার কম্বল বিতরণ করা হবে। ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সহায়তায় এসব কম্বল বিতরণ করা হচ্ছে।

কম্বল বিতরণের সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমা মোস্তারী, উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুল আলম প্রধান, পৌর আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক নূরে আলম মোল্লা, উপজেলা আওয়ামী লীগের নেতা মাসুদ আলম ভাঙ্গী, শ্রীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, শ্রীপুর পৌর কমিউনিটির পুলিশের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন দিপু প্রমুখ।

বিজনেস বাংলাদেশ/ ইমরান

ট্যাগ :
জনপ্রিয়

‘ঘড়ির কাঁটা দ্রুত এগিয়ে যাচ্ছে’, ইরানকে সতর্কবার্তা ট্রাম্পের

শ্রীপুরে কম্বল বিতরণ

প্রকাশিত : ০৮:১১:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ জানুয়ারী ২০২১