সকালে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, মিনিট নিরাবতা পালন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, সহ-সভাপতি নির্মল কৃষ্ণ সাহা ও শাহিন মনোয়ারা হক, সাংগঠনিক সম্পাদক বিভাস মজুমদার গোপাল প্রসূখ উপস্থিত ছিলেন।
এ সময় জেলা আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগ, মহিলা লীগ, ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
রাণীনগর : রাণীনগর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে কর্মসূচী পালন করা হয়। উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থাণ সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন হেলাল।
উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলুর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম প্রমূখ। এ সময় উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগ, মহিলা লীগ, ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিজনেস বাংলাদেশ/বিএইচ




















