০৭:২৪ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬

সিরাজগঞ্জে বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে সমাবেশ ও বর্ণাঢ্য র‌্যালী

বাঙালী অবিসংবাদিত নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০ জানুয়ারী ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে সিরাজগঞ্জে সমাবেশ ও বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১০ জানুয়ারি) বিকেলে সিরাজগঞ্জ শহরের এস.এস রোডস্থ দলীয় কার্যালয়ে জেলা আওয়ামীলীগের আয়োজনে এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়।
সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট কে.এম হোসেন আলী হাসানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যাপক ডা. মো. হাবিবে মিল্লাত মুন্না, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, সহ-সভাপতি আলহাজ্ব আবু ইউসুফ সূর্য্য, হাজী ইসহাক আলী, পিপি অ্যাডভোকেট আব্দুর রহমান, সৈয়দ আব্দুর রউফ মুক্তা, প্রচার সম্পাদক শামসুজ্জামান আলো, দপ্তর সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রজব আলী, সিরাজগঞ্জ জেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী ও সাবেক সংরক্ষিত নারী সংসদ সদস্য সেলিনা বেগম স্বপ্না, কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদিকা জান্নাত আরা হেনরী, পৌর আওয়ামীলীগের সভাপতি হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক দানিউল হক মোল্লা, জেলা যুবলীগের সভাপতি রাশেদ ইউসুফ জুয়েল, সাধারণ সম্পাদক মো. একরামুল হক, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নুরুল ইসলাম সজল, সাধারণ সম্পাদক জিহাদ আল ইসলাম, জেলা ছাত্রলীগের সভাপতি আহসান হাবিব খোকা, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বিন আহমেদ প্রমুখ।
সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য র‌্যালী সিরাজগঞ্জ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয় গিয়ে শেষ হয়।
এর আগে ১০ জানুয়ারী ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে জেলা আওয়ামীলীগ আয়োজিত সমাবেশে পৌরসভা, সদর উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগের পক্ষ থেকে খন্ড খন্ড মিছিল এসে দলীয় কার্যালয় জড়ো হয়।
ট্যাগ :
জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়া কারাগারে সাজাপ্রাপ্ত আসামীর মৃত্যু

সিরাজগঞ্জে বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে সমাবেশ ও বর্ণাঢ্য র‌্যালী

প্রকাশিত : ০৮:৪৬:০৮ অপরাহ্ন, রবিবার, ১০ জানুয়ারী ২০২১
বাঙালী অবিসংবাদিত নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০ জানুয়ারী ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে সিরাজগঞ্জে সমাবেশ ও বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১০ জানুয়ারি) বিকেলে সিরাজগঞ্জ শহরের এস.এস রোডস্থ দলীয় কার্যালয়ে জেলা আওয়ামীলীগের আয়োজনে এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়।
সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট কে.এম হোসেন আলী হাসানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যাপক ডা. মো. হাবিবে মিল্লাত মুন্না, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, সহ-সভাপতি আলহাজ্ব আবু ইউসুফ সূর্য্য, হাজী ইসহাক আলী, পিপি অ্যাডভোকেট আব্দুর রহমান, সৈয়দ আব্দুর রউফ মুক্তা, প্রচার সম্পাদক শামসুজ্জামান আলো, দপ্তর সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রজব আলী, সিরাজগঞ্জ জেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী ও সাবেক সংরক্ষিত নারী সংসদ সদস্য সেলিনা বেগম স্বপ্না, কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদিকা জান্নাত আরা হেনরী, পৌর আওয়ামীলীগের সভাপতি হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক দানিউল হক মোল্লা, জেলা যুবলীগের সভাপতি রাশেদ ইউসুফ জুয়েল, সাধারণ সম্পাদক মো. একরামুল হক, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নুরুল ইসলাম সজল, সাধারণ সম্পাদক জিহাদ আল ইসলাম, জেলা ছাত্রলীগের সভাপতি আহসান হাবিব খোকা, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বিন আহমেদ প্রমুখ।
সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য র‌্যালী সিরাজগঞ্জ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয় গিয়ে শেষ হয়।
এর আগে ১০ জানুয়ারী ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে জেলা আওয়ামীলীগ আয়োজিত সমাবেশে পৌরসভা, সদর উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগের পক্ষ থেকে খন্ড খন্ড মিছিল এসে দলীয় কার্যালয় জড়ো হয়।
বিজনেস বাংলাদেশ/ ইমরান