চট্টগ্রাম আনোয়ারা উপজেলা ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড শ্রমিক-কর্মচারী ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে।রবিবার(১০জানুয়ারি) ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড এমপ্লীয়জ হোস্টেল কার্যালয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়।
চরম উত্তেজনাপূর্ণ এই নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে ইছমাইল খানকে হারিয়ে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন উপজেলা শ্রমিক লীগের আইন বিষয়ক সম্পাদক ফরিদ আহম্মেদ।সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ আবু জাহিদ।নির্বাচনে কার্যকরী সভাপতি পদে মোঃ জাকারিয়া,যুগ্ম সাধারণ পদে মোঃ জাহাঙ্গীর হোসেন,সহ-যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মানিক সরদার,সাংগঠনিক সম্পাদক মোঃ মোফাজ্জল হোসেন,দপ্তর সম্পাদক মোঃ জাহিদ আলম,অর্থ সম্পাদক রাজিবুর রহমান,কার্যকরী সদস্য নাজিরুল ইসলাম নির্বাচিত হয়েছেন।
বিজনেস বাংলাদেশ/ ইমরান




















