গাজীপুরের কালীগঞ্জে পৌর এলাকার ১নং ওয়ার্ডের দুর্বাটি, বাঙ্গাল হাওলা গ্রামের ৯০ জন কৃষক পেলো রাসায়নিক সার।
সোমবার (১১ জানুয়ারি) সকালে প্রধান অতিথি থেকে আনুষ্ঠানিকভাবে কৃষকদের মাঝে এ সার বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শিবলী সাদিক।
কালীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা তাসলিমের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা অ্যাড. আশরাফী মেহেদী হাসান, এইচ এম আবু বকর চৌধূরী, এস এম রবিন হোসেন প্রমুখ।
এ সময় স্থানীয় কৃষক-কৃষানী, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রবি-২০২০-২০২১ মৌসুমে ব্লক প্রদর্শনী স্থাপনের মাধ্যমে হাইব্রিড জাতের বোরো ধানের সমলয়ে চাষাবাদের জন্য কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কালীগঞ্জ উপজেলা কৃষি সস্প্রসারণ অধিদপ্তর এ সার বিতরণের আয়োজন করে।
৯০ জন কৃষক ৫০ একর জমিতে এ সার প্রয়োগ করবেন।
বিজনেস বাংলাদেশ/ ইমরান




















