০৯:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬

চকরিয়ায় ১৪৮ রোগী বিনামূল্যে চিকিৎসা পেলো

কক্সবাজারের চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নের বাসিন্দা ও কক্সবাজার ইলিয়াছ মিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আহমদ হাসানের ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দুইদিন ব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। সাহারবিলের মাস্টার আহমদ হাসান স্বাস্থ্য কেন্দ্রে ছয়জন বিশেষজ্ঞ চিকিৎসক এ সেবা দেন।

১০ জানুয়ারি রোববার ১৫২জন ও ১১ জানুয়ারি সোমবার ৯৬জন রোগী চিকিৎসা নেন।

রোগীদের চিকিৎসা দেন জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের চিকিৎসক মো. মহিউদ্দিন মাজেদ চৌধুরী, চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা মোহাম্মদ মঈনুদ্দীন মোর্শেদ, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক মো. নজরুল ইসলাম, পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা এস এম মাহফুজুর রহমান, সাউদার্ন মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক মোহাম্মদ রাকিবুল ইসলাম, আজিজনগর জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা জেমস ইটেন। চিকিৎসকদের মধ্যে মহিউদ্দিন মাজেদ চৌধুরী ও মোহাম্মদ মঈনুদ্দীন মোর্শেদ মরহুম মাস্টার আহমদ হাসানের ছেলে।

বিজনেস বাংলাদেশ/ ইমরান

ট্যাগ :
জনপ্রিয়

দেশের আকাশে চাঁদ দেখা গেছে, ঈদ ২৮ মে

চকরিয়ায় ১৪৮ রোগী বিনামূল্যে চিকিৎসা পেলো

প্রকাশিত : ০৮:৪৪:১৪ অপরাহ্ন, সোমবার, ১১ জানুয়ারী ২০২১