০৩:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

কসবায় দুই ইটভাটাকে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দুই ইটভাটাকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিবা খান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এ সময় বিজনা ব্রিকস নামের ইটভাটাকে চার লাখ টাকা ও কসবা ব্রিকসকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। এর আগে ওই দুই ইটভাটাকে সতর্ক করা হলেও কার্যক্রম চালিয়ে যাচ্ছিল ইটভাটা দুটির কর্তৃপক্ষ।

হাসিবা খান জানান, বিজনা ব্রিকস শিক্ষাপ্রতিষ্ঠানের কাছে হওয়ার কারণে পরিবেশ অধিদপ্তরের লাইসেন্স পাচ্ছে না। তাদেরকে সরে যেতে বলা হয়েছে। কিন্তু তা অমান্য করে ইট পোড়ানোয় জরিমানা করা হয়। আর কসবা ব্রিকসের ইট পোড়ানোর লাইসেন্স নেই, এটা তারা সংগ্রহ করেননি। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ ( সংশোধিত ২০১৯) এর লঙ্ঘন করায় প্রতিষ্ঠান দুটিকে জরিমানা করা হয়।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

গজারিয়ায় ২ হাজার ৪৮০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

কসবায় দুই ইটভাটাকে জরিমানা

প্রকাশিত : ০৩:২০:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী ২০২১