০২:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে মধ্য রাতে শীতার্তদের পাশে জেলা প্রশাসক

চাঁপাইনবাবগঞ্জে গত ২দিন থেকে শীতের তীব্রতা বেড়েছে। বইছে হীমশীতল হাওয়া। রাতে জেঁকে বসেছে শীত। যার ফলে বিপাকে পড়েছে জেলার নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ।
ঠাণ্ডা বাতাস শীতার্ত মানুষকে বিপাকে ফেলেছে।
বিশেষ করে রেলস্টেশনসহ ভাসমান মানুষের দুর্ভোগ চরমে। এমতাবস্থায় বুধবার (১৩ জানুয়ারি) দিবাগত মধ্য রাতে  রেলস্টেশনে ছিন্নমূল ও শহরের নিমতলা এলাকায় হরিজন পল্লীতে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ।
তিনি প্রথমে রেলস্টেশনে এবং পরে হরিজন পল্লীতে দরিদ্র মানুষগুলোর গায়ে কম্বল জড়িয়ে দেন এবং তাদের খোঁজ-খবর নেন। এসময় তাঁর সঙ্গে ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দেবেন্দ্র নাথ উরাঁও, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাকিউল ইসলাম, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট আফসার আলীসহ জেলা প্রশাসনের অন্য কর্মকর্তাগণ।
এছাড়াও হরিজন পল্লীতে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফ জামান আনন্দসহ ছাত্রলীগের নেতা-কর্মীরা  উপস্থিত ছিলেন।
এদিকে জেলা প্রশাসনের ত্রাণ শাখা থেকে জানা যায়, চলতি শীত  মৌসুমে জেলার ৪৫টি ইউনিয়নে ৪৬০টি করে কম্বল বিতরণ করা হয়েছে এবং আরো প্রায় সম-পরিমাণ কম্বল বিতরণ চলছে।
ট্যাগ :
জনপ্রিয়

দেশের আকাশে চাঁদ দেখা গেছে, ঈদ ২৮ মে

চাঁপাইনবাবগঞ্জে মধ্য রাতে শীতার্তদের পাশে জেলা প্রশাসক

প্রকাশিত : ০৮:১৩:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী ২০২১
চাঁপাইনবাবগঞ্জে গত ২দিন থেকে শীতের তীব্রতা বেড়েছে। বইছে হীমশীতল হাওয়া। রাতে জেঁকে বসেছে শীত। যার ফলে বিপাকে পড়েছে জেলার নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ।
ঠাণ্ডা বাতাস শীতার্ত মানুষকে বিপাকে ফেলেছে।
বিশেষ করে রেলস্টেশনসহ ভাসমান মানুষের দুর্ভোগ চরমে। এমতাবস্থায় বুধবার (১৩ জানুয়ারি) দিবাগত মধ্য রাতে  রেলস্টেশনে ছিন্নমূল ও শহরের নিমতলা এলাকায় হরিজন পল্লীতে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ।
তিনি প্রথমে রেলস্টেশনে এবং পরে হরিজন পল্লীতে দরিদ্র মানুষগুলোর গায়ে কম্বল জড়িয়ে দেন এবং তাদের খোঁজ-খবর নেন। এসময় তাঁর সঙ্গে ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দেবেন্দ্র নাথ উরাঁও, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাকিউল ইসলাম, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট আফসার আলীসহ জেলা প্রশাসনের অন্য কর্মকর্তাগণ।
এছাড়াও হরিজন পল্লীতে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফ জামান আনন্দসহ ছাত্রলীগের নেতা-কর্মীরা  উপস্থিত ছিলেন।
এদিকে জেলা প্রশাসনের ত্রাণ শাখা থেকে জানা যায়, চলতি শীত  মৌসুমে জেলার ৪৫টি ইউনিয়নে ৪৬০টি করে কম্বল বিতরণ করা হয়েছে এবং আরো প্রায় সম-পরিমাণ কম্বল বিতরণ চলছে।
বিজনেস বাংলাদেশ/ ইমরান