নারায়ণগঞ্জে শীতলক্ষা নদী থেকে অজ্ঞাতনামা (৩০) এক অজ্ঞাত যুবকের মরদেহটি উদ্ধার করেছে সোনারগাঁ থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) বিকেলে উপজেলার কাঁচপুর ইউনিয়নের বেঙ্গল জুট মিল এলাকায় নদী থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।
সোনারগাঁ থানা পুলিশ জানান, কাঁচপুর বেঙ্গল এলাকায় শীতলক্ষা নদীতে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা ৯৯৯ এ ফোন দেয়। পরে কন্টোল রুম থেকে সোনারগাঁ থানা পুলিশকে বিষয়টি অবহিত করলে সোনারগাঁ থানা পুলিশ ও কাঁচপুর নৌ পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালের মর্গে প্রেরণ করে।
সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) ইয়ায়ুর রহমান জানান, ৯৯৯ এ সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করি। প্রাথমিকভাবে মরদেহ দেখে মনে হচ্ছে মৃত ব্যক্তিটির মাথায় আঘাত করে হত্যা করে ২/৩ দিন আগে কে বা কারা হত্যা করে লাশটি নদীতে ফেলে দিয়েছে। মরদেহের শরীরে একটা বিস্কিট কালার ফুলহাতা শার্ট ও একটি জিন্সের প্যান্ট পরিহিত ছিল।
বিজনেস বাংলাদেশ/ ইমরান




















