কুমিল্লার দাউদকান্দিতে পানি উৎপাদন কারখানায় অভিযান চালিয়ে বিএসটিআই এর অনুমোদন না থাকায় ২৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয় এবং সম্পূর্ণ সরকারি কাগজপত্র ছাড়া পানি বাজারজাত করা সম্পূর্ণ নিষেধ প্রদান করেন।
বৃহস্পতিবার দাউদকান্দি উপজেলা পরিষদের পাশে দাউদকান্দি উপজেলা নির্বাহি অফিসার কামরুল ইসলাম খান এর নেতৃত্বে এই অভিযান পরিচালনা হয়। কারখানাটি বহুদিন যাবত পানির যারে করে বাজারজাত করে আসছিল, গোপন তথ্যের ভিত্তিতে উপজেলা নির্বাহি অফিসার নির্বাহি অফিসার কামরুল ইসলাম খান কারখানাটি পরিদর্শন করেন পরে কারখানার মালিক নূর মোহাম্মদ (৩৮) সরকারের অনুমোদনকৃত কাগজপত্র দিতে ব্যর্থ হলে এই অর্থদন্ড করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সেলিম শেখ।
বিজনেস বাংলাদেশ/ ইমরান




















