০৫:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬

রুম্মান হত্যা মামলা সিআইডিতে

ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়ায় চাঞ্চল্যকর রুম্মানকে গলাকেটে হত্যার সঠিক তদন্ত ও প্রকৃত খুনীকে চিহ্নিত করতে গত ১৫ জানুয়ারী মামলার তদন্ত কার্যক্রম সিআইডিকে অর্পন করা হয়েছে। আলোচিত এ হত্যার ঘটনা ও হত্যা পরবর্তী সময়ে আসামী গ্রেপ্তার করতে না পারার কারনে উর্ধতন কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে।

নলছিটি থানার পরিদর্শক রুম্মান হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা আব্দুল হালিম তালুকদার তদন্ত সিআইডিতে হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেন। গত ৩ জানুয়ারি সন্ধ্যার পর নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নে সত্তার বিশ্বাসের কলেজ পড়ুয়া পুত্র ও দপদপিয়া ব্রীজের টোল আদায়কর্মী রুম্মান বিশ্বাসকে গলাকেটে হত্যা করে।

ঘটনার পরের দিন রুম্মান বিশ্বাস চাচাতো ভাই মিঠু বিশ্বাস বাদী হয়ে নলছিটি থানায় ২২জনকে আসামীকরে একটি হত্যা মামলা দায়ের করে। আলোচিত এ হত্যা মামলাটি তদন্তে ঝালকাঠি সিআইডিতে হস্তান্তরের পর এবার মুলহত্যাকারী ও হত্যার আসল কারন বেড়িয়ে আসবে বলে এলাকাবাসী মতব্যক্ত করেছেন।

বিজনেস বাংলাদেশ/ ইমরান

ট্যাগ :
জনপ্রিয়

দেশের আকাশে চাঁদ দেখা গেছে, ঈদ ২৮ মে

রুম্মান হত্যা মামলা সিআইডিতে

প্রকাশিত : ০৩:০৮:২৯ অপরাহ্ন, শনিবার, ১৬ জানুয়ারী ২০২১