০৫:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬

হিলিতে শীতার্তদের শীতবস্ত্র দিলেন বিজিবি

দিনাজপুরের হিলি সীমান্তের শীতার্তদের শীতবস্ত্র বিতরণ করছেন বর্ডার গার্ড বাংলাদেশ( বিজিবি)।

হাকিমপুর (হিলি) ডিগ্রী কলেজ মাঠে শীতার্তদের মাঝে এসব শীতবস্ত্র তুলে দেন জয়পুরহাট ২০ বিজিবি’র অধিনায়ক লে: কর্ণেল মোহাম্মদ ফেরদৌস রহমান টিটো ।

এসময় সেখানে হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার তবিবুর রহমান,হিলি বিওপির ক্যাম্প কমান্ডার সুবেদার সোলাইমান আলী,হিলি আইসিপি ক্যাম্পের হাবিদার হিলি মঞ্জুরুল ইসলাম ও ক্যাম্পের হাবিদার সেলীন রোপারীসহ অনেকে উপস্থিত ছিলেন।

লেঃকর্ণেল মোহাম্মদ ফেরদৌস রহমান টিটো কালের কন্ঠকে বলেন,ঘন কুয়াশা আর কনকনে শীতে কাঁপছে অনেক অসহায় হতদরিদ্র মানুষ।এই সব শীতার্তদের মাঝে আমরা শীতবস্ত্র বিতরণ করছি। তিনি আরও বলেন, জয়পুরহাট ২০ ব্যাটলিয়ানের আওতায় সীমান্তের ৯ টি বিওপি ও ৩ টি বিশেষ ক্যাম্পে মোট ২ হাজার শীতার্তদের মাঝে কম্বল ও সুয়েটার বিতরণ করা হয়।

বিজনেস বাংলাদেশ/ ইমরান

ট্যাগ :
জনপ্রিয়

দেশের আকাশে চাঁদ দেখা গেছে, ঈদ ২৮ মে

হিলিতে শীতার্তদের শীতবস্ত্র দিলেন বিজিবি

প্রকাশিত : ০৩:৫০:৪২ অপরাহ্ন, শনিবার, ১৬ জানুয়ারী ২০২১