০৫:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬

আওয়ামী লীগের কাছে জামানত হারালো বিএনপি

  • সোহেল,মোংলা
  • প্রকাশিত : ০৭:৫৪:২১ অপরাহ্ন, শনিবার, ১৬ জানুয়ারী ২০২১
  • 55

মোংলা পোর্ট পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগের নিকট জামানত হারালো বিএনপি। নৌকা প্রতীকের মেয়র প্রার্থী শেখ আব্দুর রহমান ১১ হাজার ৫৮৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি প্রার্থী ধানের শীষ নিয়ে নির্বাচন করা বিএনপির জুলফিকার আলী পেয়েছেন ৫৮২ ভোট। ধানের শীষের মেয়র প্রার্থী জুলফিকার আলী সকাল ১০টায় ভোট বর্জন করেন।

উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো. আব্দুল্লাহ আল মামুন জানান, মোংলা পৌরসভায় প্রথমবারের মত ইভিএমে নির্বাচন হওয়া শতকরা ৩৯ ভাগ ভোট পড়েছে। সুষ্ঠুভাবে ভোট অনুষ্ঠিত হয়েছে দাবি করে তিনি বলেন, সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ইভিএমে শান্তিপূর্ণভাবে ভোটাররা তাদের ভোট প্রদাণ করেন। ভোট শেষে প্রাপ্ত ফলাফলে নৌকার প্রতীক নিয়ে নির্বাচন করা শেখ আব্দুর রহমান ১১ হাজার ৫৮৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্ধী প্রার্থী ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করা জুলফিকার আলী পেয়েছে ৫৮২ ভোট।

এছাড়া সাধারণ কাউন্সিলর পদে আওয়ামী লীগের কবির হোসেন, শরিফুল ইসলাম, বাহাদুর মিয়া, শফিকুর রহমান, শরিফুল ইসলাম, জি,এম আল-আমিন, হুমায়ূন হামিদ নাসির, সরোয়ার হোসেন ও মজনু গাজী এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে জাহানারা চানু, জোহরা বেগম ও শিউলি আকন নির্বাচিত হয়েছেন বলে জানিয়েছে উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন।

এ পৌরসভায় মোট ভোটার ছিল ৩১ হাজার ৫২৮ জন।

বিজনেস বাংলাদেশ/ ইমরান

ট্যাগ :
জনপ্রিয়

দেশের আকাশে চাঁদ দেখা গেছে, ঈদ ২৮ মে

আওয়ামী লীগের কাছে জামানত হারালো বিএনপি

প্রকাশিত : ০৭:৫৪:২১ অপরাহ্ন, শনিবার, ১৬ জানুয়ারী ২০২১