০৫:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬

মোংলায় বিএনপির মনোনীত মেয়র প্রার্থী১৫ প্রার্থীর ভোট বর্জন

ভোট কারচুপি ও কেন্দ্র দখলের অভিযোগ এনে মোংলা পোর্ট পৌরসভার নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মো. জুলফিকার আলী ভোট বর্জন করেছেন। শনিবার (১৬ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় শহরের মাদ্রাসা রোডে নিজ বাসভবনের নির্বাচনী অফিসে সংবাদ সম্মেলন করে তিনি ভোট বর্জনের ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের চাপে সাধারণ ভোটাররা ভোটকেন্দ্রে যেতে পারছেন না। বাধা পেরিয়ে কেউ কেউ যেতে পারলেও ক্ষমতাসীনদের ক্যাডারদের সামনে তাদের পছন্দের প্রতীকে ভোট দিতে বাধ্য করা হচ্ছে। এভাবে কোনো নির্বাচন হতে পারে না। আমি নিজে কয়েকটি কেন্দ্রে এমনি ভোট ডাকাতির চিত্র দেখেছি। একই সঙ্গে বিএনপি সমর্থিত ১২ জন কাউন্সিলর ও স্বতন্ত্র দুই কাউন্সিলর প্রার্থী ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন। বর্জন করা কাউন্সিলররা হলেন, ১নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হাবিব ফকির, মাইনুল ইসলাম, ২নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ইমান হোসেন, ৩নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সুমন মল্লিক, ইউনুস আলী, ৪নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আব্দুর রাজ্জাক, ৫নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী এমরান হোসেন, ৬নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী অ্যাড. মো. হোসেন, ৭নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. আলাউদ্দীন, ৮নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. খোরশেদ আলম, ৯নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী এম এ কাদের, সংরক্ষিত ১, ২ ও ৩নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী কমলা বেগম, ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী লিলি বেগম, ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আয়শা বেগম।
মোংলা পৌরসভার ১২টি কেন্দ্রে ১৩৮টি ভোটিং মেশিনে ভোটগ্রহণ করা হয়। নির্বাচনে আওয়ামী লীগের আব্দুর রহমান, বিএনপির জুলফিকার আলী, স্বতন্ত্র প্রার্থী মোকছেদুর রহমান গামা মেয়র পদে নির্বাচন করছেন। এছাড়া ৯টি সাধারণ ওয়ার্ডে ৩৫ জন কাউন্সিলর ও ৩টি সংরক্ষিত ওয়ার্ডে ১২ জন মহিলা কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই নির্বাচনে ৩১ হাজার ৫২৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে ১৬ হাজার ৬৮১ জন পুরুষ এবং ১৪ হাজার ৮৪০ জন নারী ভোটার রয়েছে। সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠানের জন্য মোংলা পোর্ট পৌরসভার ১২টি কেন্দ্র্রের জন্য ১২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ২২০ জন পুলিশ, র‌্যাব, কোস্টগার্ড, আনাসার ও ডিবি পুলিশ মোতায়েন করা হয়েছে। ১২টি কেন্দ্রে ভোট গ্রহণের জন্য ১২ জন প্রিজাইডিং অফিসার ও ৯২ জন সহকারী প্রিজাইডিং অফিসার দায়িত্ব পালন করছেন। সকাল ৮টায় শুরু হওয়া ভোট বিকেল ৪টায় শেষ হয়েছে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

দেশের আকাশে চাঁদ দেখা গেছে, ঈদ ২৮ মে

মোংলায় বিএনপির মনোনীত মেয়র প্রার্থী১৫ প্রার্থীর ভোট বর্জন

প্রকাশিত : ০৮:০১:০৮ অপরাহ্ন, শনিবার, ১৬ জানুয়ারী ২০২১