মেহেরপুর জেলার গাংনী পৌরসভার পৌরপিতা নির্বাচিত হলেন সাবেক মেয়র আহামেম্ম্দ আলী। ১৬ইং জানুয়ারী রোজ শনিবার সকাল-৮ থেকে ৪টা পর্যন্ত ভোট অনুষ্টিত হয়।
এই পৌরসভার মোট ভোটার ছিলো ২০হাজার ৩৫৭জন,নৌকার প্রাথী আহাম্মদ আলী,(৯৪৬৭)ভোট পেয়ে বেসরকারী ভাবে মেয়র নির্বাচিত হয়। স্বতস্ত্র প্রাথী আশরাফুল ইসলাম (২৬৫১)ভোট পায়,বিএনপি প্রাথী আশাদুজ্জামান বাবলু (৪৮৮) ভোট পায়, ইসলামী আন্দোলনের বালাদেশের প্রাথী আবু হুরাইরা (২৩০) ভোট স্বতস্ত্র প্রাথী আনারুল ইসলাম(৫৭)ভোট পেয়ে পরাজিত হন।নির্বাচিত কাউস্লিলর প্রাথীরা হলেন,১নং ওয়ার্ডে আলমগীর হোসেন,২নং ওয়ার্ডে মিজানুর রহমান,৩নং ওয়ার্ডে সামিউল ইসলাম,৪নং ওয়ার্ডে আছেল উদ্দীন, ৫নং ওয়ার্ডে আতিয়ার রহমান,৬নং ওয়ার্ডে নাসির উদ্দীন,৭নং ওয়ার্ডে মকসেদ আলী,৮নং ওয়ার্ডে হাফিজুল ইসলাম,৯নং ওয়ার্ডে রাশিদুল ইসলাম,এবং সংরক্ষিত ১২৩ নং ওয়ার্ডে ফিরোজা খাতুন,৪৫৬নং ওয়ার্ডে ঝর্না খাতুন,ও ৭৮৯ নং ওয়ার্ডে সাজেদা খাতুন নির্বাচিত হন। নির্বাচনে ৫জন মেয়র সহ ৫২জন এ নির্বাচনে অংশ নেয়।
বিজনেস বাংলাদেশ/ ইমরান




















