০৬:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬

বগুড়ার সারিয়াকান্দি পৌরসভায় নৌকার জয়

বগুড়ার সারিয়াকান্দি পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত মতিউর রহমান (নৌকা) ৬ হাজার ৫৭৪ ভোট পেয়ে বেসকারি ফলাফলে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী আলমগীর শাহী সুমন (নারিকেল গাছ) পেয়েছেন ২ হাজার ৭৯৬ ভোট।

জানা গেছে, দ্বিতীয় ধাপে শনিবার সকাল ৮টা থেকে সারিয়াকান্দি পৌর এলাকার ৯টি কেন্দ্রে ৫০টি কক্ষে এবারই প্রথম ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এ পৌরসভায় মোট ভোটার ১৪ হাজার ১৫৮ জন। এরমধ্যে পুরুষ ভোটার ছয় হাজার ৯৬০ ও নারী ভোটার সাত হাজার ১৯৮জন। এখানে মেয়র প্রার্থী চারজন, সাধারণ কাউন্সিলর ৩১জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর ১১জন।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সারিয়াকান্দি উপজেলা নির্বাচন কর্মকর্তা সাখাওয়াত হোসেন বলেন, ইভিএম পদ্ধতিতে শন্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। কোনো কেন্দ্র থেকে অনিয়মের অভিযোগ পাওয়া যায়নি।

বিজনেস বাংলাদেশ/ ইমরান

ট্যাগ :
জনপ্রিয়

দেশের আকাশে চাঁদ দেখা গেছে, ঈদ ২৮ মে

বগুড়ার সারিয়াকান্দি পৌরসভায় নৌকার জয়

প্রকাশিত : ০৮:২৩:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৬ জানুয়ারী ২০২১