০৬:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬

নজিপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী নির্বাচিত

নওগাঁর নজিপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী রেজাউল কবির চৌধুরী ৭ হাজার ৬৮৫ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত আনোয়ার হোসেন পেয়েছেন ৫ হাজার ১৪৯ ভোট।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও পত্নীতলা উপজেলা নির্বাচন কর্মকর্তা জাহিদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, নজিপুর পৌরসভায় ইভিএমে আজ শনিবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। চলে বিকেল ৪টা পর্যন্ত। মেয়র পদে দুইজন প্রার্থী ছাড়াও সাধারণ কাউন্সিলর পদে ৩৫ জন ও ১২ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। নজিপুর পৌরসভায় মোট ভোটার ১৬ হাজার ৯৯৭জন।

বিজনেস বাংলাদেশ/ ইমরান

ট্যাগ :
জনপ্রিয়

দেশের আকাশে চাঁদ দেখা গেছে, ঈদ ২৮ মে

নজিপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী নির্বাচিত

প্রকাশিত : ০৮:৩৩:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৬ জানুয়ারী ২০২১