০৭:১২ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬

নাটোরে দুই কাউন্সিলর প্রার্থীর মধ্যে হাতাহাতি

নাটোরের গুরুদাসপুর পৌরসভায় নির্বাচন চলাকালীন দুই কাউন্সিলর প্রার্থীর সরাসরি হাতাহাতির ঘটনাকে কেন্দ্র করে তাদের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ শনিবার বিকাল ৩টার দিকে গুরুদাসপুর পৌরসভার চাঁচকৈড় মধ্যপাড়া এলাকায় ৭নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ৭নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী এমদাদুল হক (ডালিম মার্কা) কেন্দ্রে যাওয়ার সময় একই ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী জহুরুল ইসলাম সোনারের কর্মী এমদাদুল হকের পায়ে পা তুলে দেন। এ সময় উভয়ের মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে উল্লেখিত দুই কাউন্সিলর এবং তাদের কর্মী সমর্থকদের মধ্যে হাতাহাতি, ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।

পরে সেখানে রিটার্নিং কর্মকর্তা ইউএনও তমাল হোসেন এবং মোতায়েন করা পুলিশ সদস্যরা দুই কাউন্সিলর এবং তাদের কর্মী-সমর্থকদের ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

এদিকে গুরুদাসপুর পৌরসভায় দু-একটি বিচ্ছিন্ন হাতাহাতির ঘটনা ঘটলেও ভোটকেন্দ্রে এর কোনো প্রভাব পড়েনি। ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের উপচেপড়া ভিড় চোখে পড়ার মতো। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।

রিটার্নিং কর্মকর্তা তমাল হোসেন জানান, যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ম্যাজিস্ট্রেট, পুলিশ, বিজিবি, র‌্যাবসহ অতিরিক্ত ফোর্স কাজ করছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এছাড়া ১২ কেন্দ্রে প্রায় ৭০-৮০ শতাংশ ভোট কাস্ট হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয়

নিজ আঙিনা পরিষ্কার রাখি, ডেঙ্গুমুক্ত নওগাঁ গড়ি; সাপ্তাহিক পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন

নাটোরে দুই কাউন্সিলর প্রার্থীর মধ্যে হাতাহাতি

প্রকাশিত : ০৯:২৭:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৬ জানুয়ারী ২০২১