০৮:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

চাচার ট্রাক্টরের চাপায় প্রাণ গেল ভাতিজার

জামালপুরের বকশীগঞ্জে ট্রাক্টরের চাপায় ছাদিকুর (৮) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১১ টায় উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের উত্তর কামালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ছাদিকুর একই এলাকার দেলোয়ার হোসেনের ছেলে। সে স্থানীয় সেইফ একাডেমির দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।

জানা যায়, উত্তর কামালপুর এলাকার জালাল মিয়ার ছেলে জিকারুল ইসলাম ট্রাক্টর দিয়ে জমি চাষ করছিল। এক পর্যায়ে জিকারুলের চাচাতো ভাই দেলোয়ার হোসেনের ছেলে ছাদিকুর ট্রাক্টরের উপর গিয়ে বসে। তাকে নিয়েই জমি চাষ করছিল জিকারুল। এক পর্যায়ে  উপর থেকে ছাদিকুর ট্রাক্টরের নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ধানুয়া কামালপুর ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম সম্রাট জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

বিজনেস বাংলাদেশ/ ইমরান

ট্যাগ :
জনপ্রিয়

নওগাঁর নিয়ামতপুরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান, তিন ভাটাকে ১০ লাখ টাকা জরিমানা

চাচার ট্রাক্টরের চাপায় প্রাণ গেল ভাতিজার

প্রকাশিত : ০৩:৩০:২৬ অপরাহ্ন, সোমবার, ১৮ জানুয়ারী ২০২১