নওগাঁ পৌরসভাকে একটি আধুনিক ও পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তোলাসহ নানা উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে ইশতেহার দিয়েছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী ইকবাল শাহরিয়ার রাসেল। সোমবার দুপুরে ১২টায় নওগাঁ শহরের বাঙ্গাবাড়িয়া এলাকায় তাঁর বাসভবন সংলগ্ন নির্বাচনী অফিসে সংবাদ সম্মেলন করে তিনি তাঁর নির্বাচনী ইশতেহার তুলে ধরেন।
মেয়র প্রার্থী ইকবাল শাহরিয়ার সংবাদ সম্মেলনে লিখিত ইশতেহার পড়ে শোনান। তিনি বলেন, মেয়র নির্বাচিত হলে সর্বোপ্রথম পৌরবাসীর কাছে এ কথা প্রমাণ করব যে আমি তাঁদেরই লোক। পৌর মেয়র হিসেবে এ শহরের বাসিন্দাদের সকল ও বিপদে সহযোগিতা করে যাব। নওগাঁ পৌরসভাকে সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত পৌরসভা গড়ে তোলা আমার অন্যতম প্রধান লক্ষ্য। সর্বোপরি নওগাঁ পৌরবাসীর আকাঙ্খিত আধুনিক ও পরিচ্ছন্ন শহর গড়ে তুলতে আপ্রাণ চেষ্টা করব।
বিজনেস বাংলাদেশ/ বিএইচ




















