০১:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫

টাঙ্গাইলে মুক্তিযোদ্ধা ফারুক আহমদ হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল

আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যাকারীদের ফাঁসির দাবিতে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে। সোমবার (১৮ জানুয়ারি) দুপুরে জেলা আওয়ামী লীগের উদ্যোগে স্থানীয় শহীদ মিনারে ফারুক আহমদের ৭ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে সমাবেশের আয়োজন করা হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন টাঙ্গাইল-২ (গোপালপুর-ভ‚য়াপুর) আসনের সাংসদ তানভীর হাসান ছোট মনির, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও মুক্তিযোদ্ধা ফারুক আহমদের স্ত্রী নাহার আহমদ, সাংগঠনিক সম্পাদক জামিলুর রহমান মিরন, শহর আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম কিবরিয়া বড়মনি প্রমুখ।
এসময় আওয়ামী লীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও যুবলীগসহ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় গোরস্থানে তার কবর জিয়ারত ও পুস্পঅর্পন করেন।
প্রসঙ্গত, ২০১৩ সালের ১৮ জানুয়ারি রাতে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সদস্য ফারুক আহমদের গুলিবিদ্ধ লাশ তার কলেজপাড়া এলাকার বাসার কাছ থেকে উদ্ধার করা হয়। ঘটনার তিন দিন পর তার স্ত্রী নাহার আহমেদ বাদি হয়ে সদর থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা দায়ের করেন।

বিজনেস বাংলাদেশ/ বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

দেশের মাটিতে পূর্ণাঙ্গ সিরিজ খেলে অবসর ভাবনা সাকিবের

টাঙ্গাইলে মুক্তিযোদ্ধা ফারুক আহমদ হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল

প্রকাশিত : ০৪:৪৯:৪২ অপরাহ্ন, সোমবার, ১৮ জানুয়ারী ২০২১