কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ফারাকপুর ও চরদামুকদিয়া গোরস্থানের দারুল এহসান মাদ্রাসার কুয়েত সোসাইটি ফর রিলিফ এর উদ্যোগে ৩৫ লক্ষ টাকা ব্যায়ে নতুন ভবন এর নির্মাণ কাজের শুভ উদ্ভোদন করা হয়।
নির্মানকল্পে দোয়া ও মাহফিল উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু, পৌরসভার নবনির্বাচিত মেয়র আনোয়ারুল কবির টুটুল ও সাবেক মেয়র আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা। এছাড়া গোরস্থান কমিটির সভাপতি আলহাজ্ব আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক এনামুল হক, গোরস্থান এবং মাদ্রাসার কমিটির সকল সদস্যবৃন্দ এবং সুধীজন এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বিজনেস বাংলাদেশ/ বিএইচ














